বাংলাদেশের সিঙ্গাপুর মি শ ন শুরু, আগামীকাল আসছে ভুটান
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ AM

বাংলাদেশের সিঙ্গাপুর মি শ ন শুরু, আগামীকাল আসছে ভুটান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১০:২৯:১৯ AM

বাংলাদেশের সিঙ্গাপুর মি শ ন শুরু, আগামীকাল আসছে ভুটান

ছবি : সংগৃহীত


১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। সেই ম্যাচের জন্য আজ বাংলাদেশ দলের ফুটবলাররা ম্যানেজার আমের খানের কাছে রিপোর্টিং করেছেন। ২৬ জন ফুটবলারের মধ্যে হামজা চৌধুরি ও সামিত সোম ছাড়া বাকি সবাই আজ নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। হামজা ২ জুন ও সামিত ৪ জুন সকালে যথাক্রমে ইংল্যান্ড ও কানাডা থেকে ঢাকা আসবেন।

১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলার আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে। সেই প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ভুটান আগামীকাল ঢাকা আসছে। ভুটানের বিপক্ষে ৪ জুনের ম্যাচটি প্রীতি হলেও গুরুত্ব সহকারেই দেখছেন কোচ হ্যাভিয়ের, 'ভুটান ম্যাচ দিয়েই মূলত জাতীয় স্টেডিয়ামে অনেক দিন পর খেলা ফিরছে। মাঠ ও পরিবেশের সঙ্গে ফুটবলারদের মানিয়ে নেয়ার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ।'

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ভেন্যু জাতীয় স্টেডিয়াম। ঢাকায় গতকাল ও আজ বৃষ্টি হয়েছে। এই আবহাওয়ায় অনুশীলন ভেন্যু নিয়ে খানিকটা শঙ্কায় কোচ হ্যাভিয়ের, 'আগামীকাল সকাল পর্যন্ত আমরা আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করব। সেই অনুযায়ী পদক্ষেপ নেব।' অনুশীলন প্রসঙ্গে ম্যানেজার আমের খান বলেন, 'বৃষ্টি হলে তো জাতীয় স্টেডিয়ামের মতো অন্য ঘাসের মাঠেও সমস্যা হবে সেক্ষেত্রে হয়তো বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে যেতে হতে পারে।'

বাংলাদেশের মতো সিঙ্গাপুরও এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে। সেই দল নিয়ে বাংলাদেশ কোচের পর্যবেক্ষণ, 'আমাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর স্কোয়াড দেখেছি। তারা কয়েকজন ফুটবলারকে ফিরিয়েছে। তাদের দলও শক্তিশালী হয়েছে।' সিঙ্গাপুর ভালো দল হলেও বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া জয়ের লক্ষ্যই নির্ধারণ করেছেন,‌ 'আমরা ভুটান ম্যাচ জিতে নিজেদের প্রস্তুতি সঠিক পথে রাখতে চাই। সাথে ১০ জুন সিঙ্গাপুরকেও হারাতে চাই।'

বাংলাদেশে এখন ফুটবল উন্মাদনা চলছে। সেই উন্মাদনা ও মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা বজায় রাখতে এই দুই ম্যাচে ভালো ফলাফল করা প্রয়োজন বলে মনে করেন তপু বর্মণ, 'এটা আমাদের জন্য দারুণ উপলক্ষ্য। আমরা প্রত্যেক খেলোয়াড়ই জানি আমাদের দায়িত্ব কি।'

বাংলাদেশের কোচিং স্টাফে খানিকটা পরিবর্তন এসেছে। ভারত ম্যাচে গোলরক্ষক কোচ ছিলেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। ক্লাবের কোচ জাতীয় দলেও দায়িত্ব পালন করায় সমালোচনা হয়েছিল। জাতীয় দল কমিটির সভাতেও এটি আলোচনা হওয়ায় আগে দায়িত্ব পালন করা স্পেনিশ কোচ মিগেলকে আবার ফিরিয়ে আনা হয়েছে সিঙ্গাপুর ম্যাচের জন্য। আজ রাতে ঢাকায় পৌছানোর কথা তার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন