পাকিস্তানের বিপক্ষে জিততে বাংলাদেশের প্রয়োজন ২০১ রান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ PM

পাকিস্তানের বিপক্ষে জিততে বাংলাদেশের প্রয়োজন ২০১ রান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১১:১৬:৫২ AM

পাকিস্তানের বিপক্ষে জিততে বাংলাদেশের প্রয়োজন ২০১ রান

ছবি : সংগৃহীত


সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও কাঁটায় কাঁটায় ২০১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। ফলে সিরিজ বাঁচাতে ২০২ তাড়া করতে হবে বাংলাদেশকে।

লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ আর শামীম পাটোয়ারীর স্পিন দিয়ে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে লংঅনে বল ঠেলে তিন নিতে গিয়ে শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সাইম আইয়ুব (৪)।

এরপর ফারহান আর মোহাম্মদ হারিস ৫৪ বলে ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাকিস্তানকে। ২৫ বলে ৪১ করে তানজিম সাকিবের শিকার হন হারিস। ৪১ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলা ফারহানকে আউট করেন রিশাদ।

এরপর সালমান আগা আর শাদাব খানকে ফেরান হাসান মাহমুদ। তবে হাসান নেওয়াজ ২৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংসে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিকরা।

হাসান মাহমুদ ৪৭ রানে আর তানজিম সাকিব ৩৬ রানে নেন দুটি উইকেট। রিশাদ ১ উইকেট পেতে খরচ করেন ৫০। ৩ বল করেই চোটের কারণে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০