আইসিসি থেকে দুঃ*সংবাদ পেল বাংলাদেশ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৫ AM

আইসিসি থেকে দুঃ*সংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ০২:৩৮:০০ AM

আইসিসি থেকে দুঃ*সংবাদ পেল বাংলাদেশ


একদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে বারবার আলোচনার কেন্দ্রে আসছে। একই সময়ে উল্টো পথে (অবনতি) হাঁটতে শুরু করেছে পুরুষ জাতীয় দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার তারা পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। যদিও এখনও বাকি এক ম্যাচ। এরই মাঝে টানা দুই সিরিজ হেরে র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে লিটন দাসের দলের।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গতকাল (৩০ মে) রাতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ করেছে। যেখানে এক ধাপ অবনতির পর ১০–এ নেমে গেছে বাংলাদেশ। সম্প্রতি টি-টোয়েন্টি না খেললেও এক ধাপ উন্নতি হয়েছে আফগানিস্তানের। রশিদ খানের দলটির বর্তমান অবস্থান নবম।

এর আগে চলতি মে মাসের শুরুতে প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও একই অবনতি দেখেছিল বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শুরু থেকে খেলা ১১ ম্যাচের মাত্র তিনটিতে জিতেছে তারা। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের কাছে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি কোনো ম্যাচ। সে কারণে বাংলাদেশ ৪ পয়েন্ট হারায়। ফলে বাংলাদেশকে দশে নামিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বর জায়গা দখল করে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে, টানা হারের কারণে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেটিং পয়েন্টও কমে গেছে। ২২৫ থেকে কমে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ২২০। তাতে আগের মতোই ২২৩ পয়েন্ট নিয়েই বাংলাদেশকে টপকে গেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক পরেই আছে আয়ারল্যান্ড। আরব আমিরাত ও পাকিস্তানের সঙ্গে টানা হারের পর টাইগাররা ৫ পয়েন্ট হারিয়েছে।

সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাদের রেটিং ২৭১। এরপর শীর্ষ আটে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া (২৬২), ইংল্যান্ড (২৫৪), নিউজিল্যান্ড (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৪৬), দক্ষিণ আফ্রিকা (২৪৫), শ্রীলঙ্কা ও পাকিস্তান (২২৯)।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন