ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ PM

ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ১২:২৬:০৬ PM

ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

ছবি : সংগৃহীত


নারী ফুটবলে আগে কখনো ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। জর্ডানে তিন জাতির সিরিজে দুই দেশের প্রথম সাক্ষাৎ হয়ে গেলো শনিবার রাতে। কাগজ কলমের শক্তিতে ৩৯ ধাপ এগিয়ে থাকা সেই ইন্দোনেশিয়াকে গোলশূন্য রুখে দিয়েছে আফঈদা খন্দকাররা।

জর্ডানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে প্রাধান্য নিয়ে খেলেছে ইন্দোনেশিয়া। ম্যাচজুড়ে ৬৯ শতাংশ সময় বল দখলে ছিল তাদের। তবে আক্রমণে ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশের ফুটবলাররাও। পাঁচটি কর্নারের পাশাপাশি ১৫ টি শটের মধ্যে ৭টি ছিল অনটার্গেট। যদিও গোলের দেখা পায়নি।

শেষ দিকে ঋতুপর্ণা চাকমার একটি ফ্রি কিক পোস্টের বাইরে দিয়ে চলে না গেলে জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ।

ইন্দোনেশিয়া ৯টি শটের মধ্যে ৪টি নিয়েছিল গোলমুখে। শেষ দিকে জয়ের খুব কাছেই চলে গিয়েছিল তারা। অফসাইডে গোল বাতিল হয় তাদের। একটি শট পোস্টে লেগেও ফিরে আসে। শেষ ম্যাচে আগামী ৩ জুন একই ভেন্যুতে স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ

রুপণা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, স্বপ্না রানী, মারিয়া মান্দা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”