মৌলভীবাজারে পাহাড়ি টিলায় ধ*স, সড়কে ভো গা ন্তি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পাহাড়ি টিলায় ধ*স, সড়কে ভো গা ন্তি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৪:০৬:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পাহাড়ি টিলায় ধ*স, সড়কে ভো গা ন্তি

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে ভারী বর্ষণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পাশে টিলা ধস ও গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার (৩১ মে) সন্ধ্যা রাতে রাজনগর উপজেলার ২৪ নাম্বার পাহাড়ি এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এসময় আঞ্চলিক মহাসড়কের দুপাশে গাড়িগুলো আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় প্রায় ৩০ মিনিট সড়ক বন্ধ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে সড়ক থেকে গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌলভীবাজারে ভারী বর্ষণ হচ্ছিলো। মাঝে মাঝে বৃষ্টি কম থাকলেও বিকেল ৩টার পর ভারী বর্ষণ শুরু হয়। এসময় ভারী বর্ষণের কারণে রাজনগর-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের ২৪ নাম্বারে পাহাড়ি টিলা ধসের ঘটনা ঘটে।

টিলা ধসের কারণে সেখানে থাকা পাহাড়ি গাছ সড়কের উপর পড়ে দুই পাশের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। এসময় সড়কের দু'ধারে গাড়িগুলো যানজটের মধ্যে পড়ে। ব্যস্ততম সড়কটি ৩০ মিনিটের মতো বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে গাছ সরালে সড়কের একপাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। তবে টিলা ধসের মাটি সড়ক থেকে সরানো যায়নি।

রাজনগর চা বাগানের শ্রমিক নেতা প্রদীপ যাদব বলেন, “কুলাউড়া যাওয়ার পথে ২৪ নম্বর এসে দেখি সড়ক বন্ধ। সড়কের উপরে পাহাড়ি টিলা ধসে পড়ার সাথে গাছও উপড়ে পড়েছে। পরে সেখান হেঁটে পাহাড় ধস এলাকা পাড়ি দিয়ে অন্য একটি গাড়ি ধরি।”

তিনি বলেন, “টিলা ধসের কারণে সড়কে মাটি রয়েছে। যার জন্য সড়ক পিচ্ছিল হয়ে পড়ে।”

রাজনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আলী হোসেন বলেন, “খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে সড়কে পড়ে থাকা গাছ কেটে সরিয়ে গাড়ি চলাচলের জন্য ব্যবস্থা করি। সড়কের এক পাশ দিয়ে বর্তমানে গাড়ি চলাচল করছে। সড়কের মাটি সরানো যায়নি।”

জৈন্তাবার্তা / মনোয়ার / রাইজিংবিডি



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার