লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৪ AM

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ০১:২০:১৮ AM

লাইফ সাপোর্টে অভিনেত্রী তানিন


‘যমজ’ খ্যাত অভিনেত্রী তানিন সুবহা ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হলে অভিনেত্রী সুবহাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে যান তিনি। এরপর তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

আইসিইউতে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ধানমণ্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তানিনের ভাই রমিম গণমাধ্যমকে জানান, ‘হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়।’

তানিনের মা তাসলিমা বেগম ‘আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।’

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরো বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা