জগন্নাথপুরে আ. লীগের ৩ নেতাকে থানাহাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৯ PM

জগন্নাথপুরে আ. লীগের ৩ নেতাকে থানাহাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৬/২০২৫ ১০:৩৭:৩৫ AM

জগন্নাথপুরে আ. লীগের ৩ নেতাকে থানাহাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ সংগঠন আ. লীগের তিন নেতাকে থানা হাজত থেকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৩ জুন)  এ ঘটনাটি ঘটেছে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। থানা ভবনের সামনে দাঁড়িয়ে ছাত্রদলের সদস্য সচিবসহ কয়েকজন নেতাকর্মীদের লাইভে কথা বলতে দেখা গেছে। তবে পুলিশ অভিযোগটি অস্বীকার করেছে।

আজ বিকেলে জগন্নাথপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে স্থানীয় সংবাদকর্মীদের জানান, জগন্নাথপুর থানা পুলিশ সোমবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ  খান, দপ্তর সম্পাদক রাসেল মিয়া ও সদস্য সুহেল মিয়াকে গোয়ালাবাজার থেকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে। আজ বেলা আড়াইটার দিকে তাদেরকে পুলিশ ছেড়ে দেয়। এঘটনায় ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামছুল ইসলাম জাবির বলেন, পুলিশ মোটা অংকের উৎকোচ গ্রহণের মাধ্যমে ‘ডেবিল’দের থানার কাষ্টরি থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। এঘটনায় জগন্নাথপুরের ছাত্র-জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবী করছি।

উপজেলা ছাত্রদলের আহ্ববায়ক মামুনুর রশীদ জানান, পুলিশ কার ইন্দনে এবং গত টাকার বিনিময়ে আসামিদের ছেড়ে দিয়েছে ছাত্র-জনতা জানতে চায়। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে নামবেন বলে তিনি হুঁশিয়ারি দেন।

এব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুল ইমতিয়াজ ভূঁইয়া পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ওই তিন ব্যক্তি একটি মামলার আদালতের জামিনের রিকল জমা দিতে এসেছিলেন। তাঁরা জমা দিয়ে চলে গেছে। আমরা কাউকে আটক করেনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ