হজের কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ PM

হজের কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ০৭:২৩:২৯ AM

হজের কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ

ছবি : সংগৃহীত


হজের ব্যবস্থাপনা পরিদর্শনে সরেজমিনে মিনায় গেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার মক্কার উপকণ্ঠে অবস্থিত মিনায় পৌঁছেছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, যুবরাজ হজযাত্রীদের আরাম ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নিশ্চিত হতে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মিনায় পৌঁছান। এ সময় তিনি হজের সময় গৃহীত ব্যবস্থা ও সেবা তদারকি করেন।

বুধবার থেকে শুরু হয়েছে এই বছরের হজের কার্যক্রম। চলতি হজ মৌসুমে ১০ লাখেরও বেশি হাজি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইবাদতে অংশ নিয়েছেন।

হাজিরা বুধবার মিনায় পৌঁছান এবং সেখানে রাত যাপন করেন। এরপর বৃহস্পতিবার তারা হজের গুরুত্বপূর্ণ আমল আরাফায় অবস্থান এবং সেখানে দোয়া ও ইবাদত করেন। 

হাজিরা মক্কার নিকটবর্তী আরাফার ময়দানে সমবেত হয়ে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং নিজের ঈমান বৃদ্ধির দোয়া করেন।

দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা জড়ো হন আরাফাতের ময়দানে, যেখানে হজরত মুহাম্মদ (সা.) তার বিদায়ী হজে শেষ খুতবা প্রদান করেছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত