শাল্লায় আব্দুল্লাহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শাল্লায় আব্দুল্লাহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১১:৪১:২২ পূর্বাহ্ন

শাল্লায় আব্দুল্লাহ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লায় ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে সামাজিক সংগঠন আব্দুল্লাহ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশীপুর ও বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে পেয়াজ, আলু, ময়দা, চিনি ও বিভিন্ন ধরনের মশলাসহ নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী।

আব্দুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাব হাসান হেলেন জানান, আমরা সাধ্যমত ঈদ উপহার প্রদান করেছি। গত ঈদেও আমরা বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এসব উপহার প্রদান করেছি। ভবিষ্যতেও শিক্ষা ও মানবতার সেবার কাজ করে যেতে চাই। এই কার্যক্রমের সাথে যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।  

আব্দুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য পাহেল মিয়ার পরিচালনায় ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হাফিজুর রহমান নাঈম,মোঃ আব্বাস আলী, কাশিপুর জামে মসজিদের সভাপতি মো: নবাব মিয়া, সমাজকর্মী মো: সাইকুল ইসলাম,কাশীপুর মসজিদের ইমাম মুফতি: জাবেদ আহমেদ,যুব সংগঠক ও সমাজকর্মী মো: সুন্নাত আলী প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক