জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুবাই প্রবাসীর মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ PM

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুবাই প্রবাসীর মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৩:৪১:১৫ AM

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুবাই প্রবাসীর মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


জগন্নাথপুরে নিজের নির্মাণাধীন বিল্ডিংয়ে বিদ্যুৎয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল্লাহ মিয়া (৪২) নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মৃত সফর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুবাই প্রবাসী আব্দুল্লাহ মিয়া তাঁর নির্মাণাধীন নতুন ভবনে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত হঠাৎ করে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারে লোকজন তাঁকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।  পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির