সুনামগঞ্জে সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ*ত্যু
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৭ PM

সুনামগঞ্জে সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৭:০৪:২৯ AM

সুনামগঞ্জে সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃ*ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে ঈদ করার জন্য ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ছেলের জীবন বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে পুরানঘাট পশ্চিম পাড়া গ্রামের সামনে মাহারাম নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নয়ন মনি (২৮)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের মতিউর রহমানের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার (৫জুন) রাতের গাড়িতে ঢাকা থেকে তায়েব হোসেন নামে শিশুকে কোলে নিয়ে ঈদ করার জন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। শুক্রবার (৬ জুন) দুপুর ১টার দিকে স্থানীয় একতা বাজার থেকে নৌকা যোগে মাহারাম নদীর পাড় হয়ে বাড়ির ঘাটে যাওয়া মাত্রই তায়েব হোসেন নামে শিশুটি তার মায়ের কোল থেকে লাফ দিয়ে হঠাৎ পানিতে পড়ে যায়। এ সময় মা শিশুকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে শিশুকে উদ্ধার করে নৌকায় উঠানোর সময় হাত পিছলে মা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে মা কে উদ্ধার করে তাহিরপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে এখানকার জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুক মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি মর্মাস্তিক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির