শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৫ ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে পানির দরে’ বিক্রি হচ্ছে কো*রবানির পশুর চা ম ড়া

ছবি : সংগৃহীত


মৌলভীবাজার জেলাজুড়ে কোরবানির পশুর চামড়া নিয়ে মানুষ এবারও পড়েছে বিপাকে। বলতে গেলে পানির দরেই বিক্রি হয়েছে পশুর চামড়া। গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।ছাগলের চামড়া কেউ কিনছেন না। চামড়ার বাজারে ধস নামায় বঞ্চিত হয়েছেন দুস্থরা।

সরকার কর্তৃক পশুর চামড়ার দাম নির্ধারণ শুধু কাগজে কলমেই! মাঠে নেই প্রশাসনের তদারকি! গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকা। সিন্ডিকেট তো রয়েই গেলো।

বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছিলেন ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না।

একজন ত্রেতা জানান ৫০০গরুর চামড়া কিনে বিপাকে পড়েছেন।সরকার নির্ধারিত মূল্যের থেকেও অর্ধেক মূল্যে ও বিক্রি করা সম্ভব হচ্ছে না। শহর এবং গ্রাম থেকে ১৫০-২০০ টাকায় ক্রয় করেছেন।তবে বিক্রি করতে পারছেন না সরকারের নির্ধারিত মূল্যে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার