মালয়েশিয়ায় বাস দু র্ঘট না য় ১৫ শিক্ষার্থী নি হ ত, আ হত ৪৮
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ PM

মালয়েশিয়ায় বাস দু র্ঘট না য় ১৫ শিক্ষার্থী নি হ ত, আ হত ৪৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ১১:৩০:৪৪ AM

মালয়েশিয়ায় বাস দু  র্ঘট না য় ১৫ শিক্ষার্থী নি হ ত, আ হত  ৪৮

ছবি : সংগৃহীত


মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) হুলু পেরাক অপারেশন কন্ট্রোল সেন্টারে গেরিক হাসপাতাল থেকে গতকাল রবিবার রাত ১টা ১০ মিনিটে দুর্ঘটনার বিষয়ে জরুরি কল আসে। গেরিকের বানুনে ইস্ট-ওয়েস্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি তেরেঙ্গানুর জের্টিহ থেকে পেরাকের তানজুং মালিমে যাচ্ছিল।

জানা গেছে, সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস এবং পেরোদুয়া আলজা মাল্টি-পারপাস গাড়ির সংঘর্ষ হয়। এতে ১৩ জন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। চারজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ব্যাপারে চিকিৎসকরা উদ্বিগ্ন।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নিহতদের পরিবারের জন্য যথাযথ সহায়তার সমন্বয় করার নির্দেশ দিয়েছি। এই ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা প্রায়ই ঘটে। এ ঘটনা সবার জন্য সর্বদা সতর্ক থাকার এবং গন্তব্যের পিছনে তাড়াহুড়ো না করার শিক্ষা হিসেবে কাজ করা উচিত। আপনার জীবন অনেক মূল্যবান এবং অপূরণীয়।

পৃথক ফেসবুক পোস্টে উচ্চশিক্ষামন্ত্রী আবদ কাদির বলেছেন, তার মন্ত্রণালয় দুর্ঘটনায় হতাহতদের সব প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর রাখার প্রতিশ্রুতি দেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত