সুনামগঞ্জ সী*মান্তে ৯টি ভা*রতীয় গরু জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৬ PM

সুনামগঞ্জ সী*মান্তে ৯টি ভা*রতীয় গরু জ*ব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০২:১১:১৫ AM

সুনামগঞ্জ সী*মান্তে ৯টি ভা*রতীয় গরু জ*ব্দ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা সীমান্ত এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে আনা ৯টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জুন) ভোরে বোগলাবাজার ইউনিয়নের দক্ষিণ ইদুকোনা এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। 

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাগানবাড়ি বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১২২৮/এমপি এলাকায় চোরাকারবারিদের গতিবিধি সন্দেহজনক মনে করলে তারা গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করেন।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫ হাজার টাকা।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে আমাদের অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলমান রয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা গরুগুলো শুল্ক আইনের আওতায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কাস্টমসে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির