দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৬/২০২৫ ০৩:৩৪:৩০ পূর্বাহ্ন

দিরাইয়ে ২৪ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ২৪ জন কোরআনে হাফেজদের সংবর্ধনা দিলো উপজেলার সরমঙ্গল ইউনিয়নের ধনপুর সমাজ কল্যাণ সংগঠন। 

মঙ্গলবার (১০ জুন) বেলা ১১ টায় উপজেলার ধনপুর মাদ্রাসায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংগঠনের উপদেষ্টা মাওলানা কামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মঈন উদ্দিন চিশতির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনম, দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জাফর সিদ্দিকী, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার সৈয়দ এলতেফাত হোসাইন সাংবাদিক আমির মাহবুব, যুবদল নেতা নাসির উদ্দীন, মাওলানা মিনার উদ্দীন, ছাত্রদল নেতা শাহিন আহমদ।

এ সময় বক্তারা বলেন, কোরআনে হাফেজদের সংবর্ধনার মধ্যে আজকে তাদের সম্মানিত করা হচ্ছে। কিন্তু পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাকে বাকা চোখে দেখে। আমরা কোরআনে হাফেজরা হিফজের পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ অন্য কোন পেশায় যেতে প্রতিবন্ধকতা দেখি না। আমাদের প্রত্যাশা আজকের সংবর্ধিত হাফেজরা আগামী দিনে দেশ ও দশের কল্যাণে কাজের মাধ্যমে পাশ্চাত্যের শিক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক