জগন্নাথপুরে কুশিয়ারা ও নলজুর নদের পানি কমছে, ফিরছে স্ব স্তি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

জগন্নাথপুরে কুশিয়ারা ও নলজুর নদের পানি কমছে, ফিরছে স্ব স্তি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৫:০৭:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কুশিয়ারা ও নলজুর নদের পানি কমছে, ফিরছে স্ব স্তি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি। বৃষ্টি না হওয়ায় উপজেলার কুশিয়ারা ও নলজুর নদের পানি কমতে শুরু করেছে। ফলে নিম্নাঞ্চলে পানি নামায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

বৃহস্পতিবার (১২ জুন) সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কুশিয়ারা ও নলজুরসহ সব কয়টি নদ-নদীর পানি কমেছে। ফলে নিম্নাঞ্চলে ডুবে যাওয়া রাস্তাঘাট থেকে পানি নেমে যাচ্ছে। সেই সাথে ঝলমলে রোদ ওঠায় স্বস্তি ফিরেছে পানি বন্দি গ্রামবাসীর মধ্যে।

উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের ফাহিম হোসেন বলেন, কুশিয়ারা ও নলজুর নদের পানি বেড়ে যাওয়ায় রাস্তাঘাট তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়তে হয়। বৃষ্টি না হওয়ায় পানি কমতে শুরু করেছে। নিম্নাঞ্চল থেকে পানি কমে যাওয়া স্বস্তি প্রকাশ করেন তিনি।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নজমুদ্দিন বলেন, বৃষ্টি না হওয়ায় বসতবাড়ির উঠান থেকে পানি নামতে শুরু করেছে। তবে রাস্তাঘাটে এখনও পানি রয়েছে, অনেক এলাকায় যান চলাচলও বন্ধ রয়েছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, নদ-নদীর পানি কমছে, বৃষ্টি না হলে পানি আরো কমবে। সার্বিক অবস্থার উপর আমাদের নজর রয়েছে। উল্লেখ্য, গত ২ জুন উজান থেনে নেমে আসা ঢলে ও টানা বৃষ্টিতে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে জগন্নাথপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। ফলে বিভিন্ন হাট-বাজারে হাঁটুপানি জমে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক