শান্তিগঞ্জে ঘরে-বাইরে গরমের থা*বা, বাড়ছে রোগবালাই
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ PM

শান্তিগঞ্জে ঘরে-বাইরে গরমের থা*বা, বাড়ছে রোগবালাই

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৭:০৭:৫৪ AM

শান্তিগঞ্জে ঘরে-বাইরে গরমের থা*বা, বাড়ছে রোগবালাই

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে গত কয়েকদিন ধরে বিরাজ করছে প্রচণ্ড ভ্যাপসা গরম। সকাল গড়াতে না গড়াতেই সূর্যের তাপ সহ্যের বাইরে চলে যাচ্ছে। ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। তাপদাহের কারণে দুর্ভোগে পড়েছেন সর্বসাধারণ। আর সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষজন।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, দিনমজুর, রিকশাচালক ও নিম্নআয়ের মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। গরমে রাস্তাঘাটে যান চলাচল কমে এসেছে। বাজারে ক্রেতার সংখ্যাও কম। এরমধ্যে বিদ্যুৎ চলে গেলে ঘরে থাকা আরও কষ্টকর হয়ে উঠছে। তীব্র গরমে অনেকেই কাজ বন্ধ রেখেছেন বা সীমিত সময়ের জন্য কাজ করছেন। একদিকে উপার্জন কমে গেছে, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

স্থানীয় রিকশাচালক ও দিনমজুরেরা বলেন, এই গরমে শরীর আর চলে না। রোদে রিকশা চালাতে গেলেই মাথা ঘোরে, বুকে ব্যথা লাগে। অনেকেই অর্ধেক দিন কাজ করে ফিরে যায়। কিন্তু ঘরে বসে থাকলে তো পেটে ভাত জোটে না। দিনমজুরের জীবন এমনিতেই কষ্টের, তার উপর এই রকম গরমে কাজ করাটাই এখন একেকদিন যুদ্ধ। সারা গায়ে ঘাম, পানি ছাড়া মুখে একফোঁটা শান্তিও নাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ডায়রিয়া, হিটস্ট্রোক, পানিশূন্যতা ও চর্মরোগে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু, বয়স্ক ও দীর্ঘস্থায়ী রোগে ভোগা মানুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান বলেন, এই গরমে অনেকেই জ্বর, ডায়রিয়া ও দুর্বলতায় ভুগছেন। বিশেষ করে শিশুদের নিয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। নিজেরা সতর্ক থাকাটাই এখন প্রধান করণীয়।

এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন,  গরমের এমন পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকা প্রয়োজন। পর্যাপ্ত পানি পান করা, অতিরিক্ত রোদ থেকে বিরত থাকা, এবং হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নিতে হবে। এই পরিস্থিতিতে সকল স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সেবা আরও জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির