শ্রীমঙ্গলে জাসাস এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জাসাস এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ১১:২৭:৪১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে জাসাস এর পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার পরিচিত সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গল জেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান লিংকন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোবারক হাসান লুপ্পা ও জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাদিকুর রহমান বাপ্পী।

এছাড়াও বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরে আলম সিদ্দিকী,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ সমসাদ আহমদ, মৌলভীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সারোয়ার মজুমদার ইমন,মৌলভীবাজার জেলা জাসাসের আহবায়ক সদস্য সচিব শামসুল ইসলাম রাহেল, মৌলভীবাজার জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির আহবায়ক শামীম আহমদ, শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না, উপজেলা বিএনপির সদস্য মকসুদ আলী, হাফিজুর রহমান তুহিন প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর,সদস্য সচিব টিটু আহমেদ প্রমুখ। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার