বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ০৮:০৯:৩১ পূর্বাহ্ন

বড়লেখা সী মা ন্ত দিয়ে ফের ১৩ জনকে পুশইন করেছে বি এস এফ

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাথল  সীমান্ত দিয়ে আবারও  ১৩ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে নারী- পুরুষ ও শিশু রয়েছে।

শুক্রবার (১৩ জুন)  সকাল ৭ টার দিকে সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। বিজিবি ৫২ ব্যাটেলিয়ন তাদেরকে আটক করেছে। আটকদের মধ্যে ৬ শিশু, ৪ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। আটকের বিষয়ে নিশ্চিত করেছে বিজিবি- ৫২ ব্যাটালিয়ন। 

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টায় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার নিউ পাল্লাথল সীমান্তে অবস্থান নেয় তারা।এসময় বিজিবির একটি টহল দল তাদের দেখতে পায়। তাদের আটক করে জিজ্ঞাবাদ করলে তারা জানায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ ১৩ জনের একটি দলকে বাংলাদেশ সীমান্ত দিয়ে  টেলে পাঠিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানিয়েছেন রোহিঙ্গা নাগরিক।

বিজিবি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, আটকদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুশইন করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত ১৩ জন মিয়ানমারের নাগরিক। তাদের ঠিকানা যাছাই-বাছাই চলছে।  তাদের ঠিকানা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার