জগন্নাথপুরে গৃহবধূর প*র্নোগ্রাফির মা ম লা য় সাবেক প্রেমিক কা রা গা রে
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ PM

জগন্নাথপুরে গৃহবধূর প*র্নোগ্রাফির মা ম লা য় সাবেক প্রেমিক কা রা গা রে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৬/২০২৫ ১০:২০:১৯ AM

জগন্নাথপুরে গৃহবধূর প*র্নোগ্রাফির মা ম লা য় সাবেক প্রেমিক কা রা গা রে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত হলেন, পৌরসভার বাড়ি জগন্নাথপুর (মুন্সিপাড়া) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ছয়ফুর রহমান (২৫)।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, মামলা দায়ের পর থেকে আসামি পলাতক ছিল। বুধবার রাতে আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ৪ বছর আগে অভিযুক্ত ছয়ফুর রহমানের সঙ্গে ভুক্তভোগি ওই গৃহবধূর প্রেম সম্পর্ক গড়ে উঠে। সেই সময়ে অভিযুক্ত প্রেমিক তাদের কিছু অন্তরঙ্গ মূহুর্তের ছবি এবং ভিডিও ধারন করে রাখে। পরবর্তীতে ২০২১ সালের ২১ নভেম্বর প্রেমিকার অন্যত্রে বিয়ে হয়। বর্তমানে ভুক্তভোগি ওই গৃহবধূ এক ছেলে সন্তানের জননী। কিন্তু বিয়ের পর থেকেই অভিযুক্ত সাবেক প্রেমিক ওই গৃহবধূকে ফোন করে শারিরিক সম্পর্কে জন্য চাপ দেয়। অন্যথায় টাকা দাবি করেন আর তা না করলে ধারণকৃত ওই অন্তরঙ্গ মূহুর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে ওই গৃহবধূ সাবেক প্রেমিকের সঙ্গে পুনরায় মিলিত হন। কিন্তু অভিযুক্ত আবার সেই মূহুর্তের ভিডিও ধারণ করেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত ছয়ফুর রহমান ওই গৃহবধূকে ফোন করে তার সাথে শারিরিক মিলামেশার জন্য বললে; তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ওই গৃহবধূ আপত্তিকর ছবি এবং ভিডিও পোষ্ট করেন। এ ঘটনায় গত ১৭ এপ্রিল ভুক্তভোগি ওই গৃহবধূ সুনামগঞ্জ আদালতের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ছয়ফুর রহমানের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ২১ এপ্রিল জগন্নাথপুর থানায় মামলাটি রুজু হয়।

মামলার বাদি ভুক্তভোগি ওই গৃহবধূ জানান, স্বামীর সংসার রক্ষা ও লোক লজ্জার ভয়ে একাধিকবার বিষয়টি আপোষে মিমাংসার চেষ্টা করেছি। সে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে সর্বমোট ৭ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। তবুও তার কাছ থেকে আমি রেহাই পাইনি। তাই এখন বিচার পেতে মামলা করেছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির