এবার রণবীর-রাশমিকার রোমান্স ভাইরাল
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ PM

এবার রণবীর-রাশমিকার রোমান্স ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০৯:২৭:৪২ AM

এবার রণবীর-রাশমিকার রোমান্স ভাইরাল

ছবি: সংগৃহীত


রণরীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর গানে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। এ সিনেমার ‘হুয়া ম্যায়’গানে তাদের রোমান্সে মেতে থাকতে দেখা যাবে। এতে একের পর এক চুমুর দৃশ্যে দেখা যাবে রণবীর ও রাশমিকাকে। টিজার মুক্তির পরই ভাইরাল হওয়া দৃশ্য ও গান থেকে এমনটাই মনে করা হচ্ছে।

গানের দৃশ্যে দেখা গেছে তোয়ালে পরে বিমানের ককপিটে চুমু খাচ্ছেন রণবীর রাশমিকে। সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার নতুন সিনেমা ‘অ্যানিমাল’-এর টিজার। ‘অ্যানিমাল’সিনেমার টিজার থেকে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক বেশি। টিজারে রণবীরকে পর্দায় পুরোপুরি ভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে। ভয়ংকর, উত্তেজনাপূর্ণ, রক্তাক্ত অ্যাকশন চলচ্চিত্রের পূর্বাভাস পাওয়া যাচ্ছে টিজারে।

কিছুদিন আগেই রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত এ সিনেমা কবে মুক্তি পাচ্ছে তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। গত ১১ অগাস্ট সিনেমা মুক্তির দিন ঠিক করা হলেও অবশেষে সেই দিন সিনেমা মুক্তি দেওয়া হয়নি।

এমন খবর সামনে আসতেই ভক্তদের মনে উদ্বেগ দেখা দিয়েছিল। তবে খুব জল্পনা-কল্পনা হতে না দিয়ে এবার সামনে এসেছে সিনেমা মুক্তির নতুন তারিখ। পরিচালক সন্দীপ ভাঙ্গা জানিয়ে দিলেন চলতি বছর ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে ।

‘অ্যানিমাল’ চলচ্চিত্রটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে, ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ। ‘অ্যানিমাল’ সিনেমায় রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও। সিনেমাটি চলতি বছরের আগস্ট মাসে মুক্তির কথা থাকলেও, পোস্ট-প্রোডাকশন কাজের কারণে ডিসেম্বর মাসে সিনেমাটি মুক্তি পাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার