ই*রানের পা র মাণ বি ক অ*স্ত্র থাকা উচিত নয় : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ PM

ই*রানের পা র মাণ বি ক অ*স্ত্র থাকা উচিত নয় : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৩:২৩:২৭ PM

ই*রানের পা র মাণ বি ক  অ*স্ত্র থাকা উচিত নয় : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট

ফাইল ছবি


ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। রোববার (১৫ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এই মন্তব্য করেন।

উরসুলা ভন ডার লিয়েন প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।

ভন ডার লিয়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে “ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই।”

এর আগে ভন ডার লিয়েন গাজায় ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরান অসহযোগিতা করছে। এর মানে ইসরায়েল “নিজেকে রক্ষা করার অধিকার রাখে।”

তিনি আরও বলেন, “ইরানই এই অঞ্চলের অস্থিতিশীলতার প্রধান উৎস।”

বর্তমানে ভন ডার লিয়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরায়েল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।

তিনি বলেন, “ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরায়েলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসাথে মোকাবিলা করা দরকার।” বিবিসি বাংলা

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী