জগন্নাথপুরে ভাগ্নের বিয়েতে এসে ছা ত্র লী গ নেতা গ্রে প্তা র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ PM

জগন্নাথপুরে ভাগ্নের বিয়েতে এসে ছা ত্র লী গ নেতা গ্রে প্তা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৫ ০৭:২৮:৪০ PM

জগন্নাথপুরে ভাগ্নের বিয়েতে এসে ছা ত্র লী গ নেতা গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে জাহিদ মিয়া জিম্মাদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। জাহিদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। সোমবার (১৬ জুন) তাঁকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে। গতকাল রোববার বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, জাহিদ নাশকতা মামলার এজাহারনামীয় ২০ নম্বর আসামি। মামলার দায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল রোববার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের আসার গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ছাত্রলীগের ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির