সুনামগঞ্জে নদী থেকে রাতের আঁধারে বালু লুট, ৪ মাঝিকে দ ণ্ড
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ PM

সুনামগঞ্জে নদী থেকে রাতের আঁধারে বালু লুট, ৪ মাঝিকে দ ণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৫:০২:২৯ PM

সুনামগঞ্জে নদী থেকে রাতের আঁধারে বালু লুট, ৪ মাঝিকে দ ণ্ড

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুরে শান্তিপুর নদী থেকে রাতের আঁধারে নৌকা করে অবৈধভাবে বালু লুট করে নিয়ে যাওয়ার সময় ৪ জন মাঝিসহ ৪টি নৌকা আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃত ৪ মাঝিদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার রাত ১০টায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিয়ে শান্তিপুর নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি নৌকাসহ ৪ জন মাঝিকে আটক করেন। সে সময় অনেকেই পালিয়ে যায়। পরবতীর্তে রাতেই ৪ জন মাঝির প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মাঝিরা হলেন— রমজান আলী (৪০), ইজ্জত আলী (৪৫), আবু কালাম (৪৫), খোরশেদ আলম (২৫)। এদের প্রত্যেকের বাড়ি উপজেলার বড়দল উল্টর ইউনিয়নের শান্তিপুর গ্রামে।

জানা যায়, চলতি বছর মামলাজনিত কারণে যাদুকাটা বালুমহাল ইজারা না হওয়ায় বালুখেকোরা রাতের আঁধারে শান্তিপুর নদী থেকে বালু উত্তোলন করে থাকে। এসব উত্তোলিত বালু তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি জামালগড় গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বৌলাই নদীতে বড় বলগেট নৌকাতে তারা আনলোড করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করে থাকে।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, বেশ কয়েক দিন ধরে রাতের আঁধারে শান্তিপুর নদী থেকে বালু লুট করে নিয়ে যাচ্ছিলো একটি চক্র। সোমবার রাতে নদীতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়, সেই সাথে বালু চুরির অপরাধে ৪ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির