শ্রীমঙ্গলে তারেক রহমানের সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে তারেক রহমানের সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ০৬:৫২:৫২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে তারেক রহমানের সহধর্মিণীর জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপন

ছবি: নিজস্ব


শ্রীমঙ্গলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবায়দা রহমানের ৫৩ তম জন্মদিন পালন উপলক্ষে বৃক্ষরোপন,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরীর উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে উপজেলার মনাই উল্লা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে ডা.জোবায়দা রহমানসহ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মুনাজাত করা হয়। এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ (মাস্টার)। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত কদর,সদস্য সচিব টিটু আহমেদ,পৌর যুবদলের সদস্য সচিব প্রণব বৈদ্য,যুবদল নেতা এম,এ রহিম সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার