গল টেস্টে এগিয়ে কারা জানালেন লঙ্কান ক্রিকেটার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ PM

গল টেস্টে এগিয়ে কারা জানালেন লঙ্কান ক্রিকেটার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৬/২০২৫ ১০:৪৭:০৭ PM

গল টেস্টে এগিয়ে কারা জানালেন লঙ্কান ক্রিকেটার

ছবি : সংগৃহীত


গল টেস্টে আজ বুধবার দিন শেষে টাইগারদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান। ম্যাচে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তবে দুই দিন সময় ইতোমধ্যেই চলে যাওয়ায় ফলাফল নিয়েও শঙ্কা করছেন অনেকে। তবে ম্যাচের পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে চান না লঙ্কান বোলার মিলান রাথনায়েকে।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মিলান বলেছেন, ‘আসলে এটা বলা কঠিন (কে এগিয়ে বা কে পিছিয়ে)। দুই দলই আজকে ভালো খেলেছে। বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে। আমরাও বেশ ভালো বোলিং করেছি।’

নিজের বোলিং নিয়ে মিলান বলেন, ‘রিভার্স সুইং আসলে বেসিক। নতুন বলে সুইংয়ের মতই। (সামনে বোলারদের জন্য) থাকতেও পারে সুযোগ। এটা ভিন্ন উইকেট। আগে যেমন উইকেটে খেলেছি এটা তেমন নয়। এটি ব্যাটিংয়ের জন্য বেশ সহায়ক।’

এদিকে ড্রাইভিং সিটে কারা এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ সালাউদ্দিন বলেন, ‘এটা আসলে কখনোই বলা যাবে না কারা ড্রাইভিং সিটে। প্রথম দিনে প্রথম সেশন এবং আজকে শেষ সেশনে ভালো করিনি। প্রতিটা সেশনই জিতবে হবে আপনাকে। চেষ্টা থাকবে যেন প্রতি সেশনই কন্ট্রোল করতে পারি।

সেশন বাই সেশন জিততে পারলে ভালো জায়গায় থাকব। উইকেট এখনও ব্যাটিং ফ্রেন্ডলি। আমার কাছে মনে হয় উইকেট নিতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। তারা অনেক ভালো বল করেছে।'

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”