খামেনিকে হ ত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ই স রা য়ে লে র
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ PM

খামেনিকে হ ত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ই স রা য়ে লে র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৫:২৯:৫৮ PM

খামেনিকে হ ত্যা করা হবে, প্রকাশ্য ঘোষণা ই স রা য়ে লে র

ছবি : সংগৃহীত


ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (১৯ জুন) বীরসেবার সোরোকা মেডিকেল সেন্টারে যান এই দখলদার। যেটি ইরানের মিসাইল হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, খামেনি এই হাসপাতালে হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি ইসরায়েলকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন। এ কারণে তাকে এখন তারা হত্যা করবেন।

ইসরায়েল কাৎজ বলেন, “নিজের এজেন্ট দ্বারা খামেনি সবসময় ইসরায়েলকে ধ্বংস করতে চেয়েছেন। এই ব্যক্তি, যিনি আমাদের ওপর হামলা চালাতে ইচ্ছুক, তার বেঁচে থাকা উচিত নয়। খামেনিকে হত্যা করা এই যুদ্ধের অন্যতম অংশ।”

এদিকে ইরানে হামলার পর দেশটির সরকার পতনের চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরায়েল। যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন রাস্তায় নেমে এসে খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটান।

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তারা জানেন আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন। তবে এ মুহূর্তে তারা খামেনিকে হত্যার চেষ্টা চালাবেন না। তবে ট্রাম্প ওই সময় উল্লেখ করেন, তাদের ধৈয্য কমে আসছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী