বিয়ে করছেন নায়িকা তানহা মৌমাছি
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০২ AM

বিয়ে করছেন নায়িকা তানহা মৌমাছি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৮:০৭:৪৭ PM

বিয়ে করছেন নায়িকা তানহা মৌমাছি

ছবি : সংগৃহীত


বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢালিউডের এখনকার সময়ের চিত্রনায়িকা তানহা মৌমাছি। পারিবারিক আয়োজনেই তার বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, শিল্পপতি রেহান খান রাজীবের একমাত্র ছেলের সঙ্গে ঘর বাঁধতে যাচ্ছেন এই অভিনেত্রী।

জানা গেছে, একদম রাজকীয় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করা হবে। ভেন্যু হিসেবে নাকি বেছে নেওয়া হয়েছে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে।  গত ২৪ মে, দুই পরিবার বসে বিয়ের পাকা কথা সেরেছেন।

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমে তানহা মৌমাছি বলেন, পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করে তানহা। এছাড়াও ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। এছাড়াও তার মুক্তির অপেক্ষায় রয়েছে দুটি সিনেমা; একটি মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ আরেকটি রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’। 

অনেক আগেই নাকি সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানা যায়। আর দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা