শান্তিগঞ্জের বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৭ PM

শান্তিগঞ্জের বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ০৯:১৬:০৮ PM

শান্তিগঞ্জের বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ জুন) বিকেলে উপজেলার বীরগাঁও পূর্বপাড়া যাত্রী ছাউনিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন।

নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম ডা. রাসেল আহমদ, মাহমুদ নূর, সাবেক মেম্বার মো. ইসকন মিয়া,  বিশিষ্ট মুরব্বী ওয়াজনুর উল্লা প্রমুখ। এসময় বীরগাঁও গ্রামের কয়েস উদ্দিন, জুমার আহমদ, জমির উদ্দিন, তজদুল মিয়া, মিচ্ছু মিয়া, সামিজুল হক ও কাসেম আহমদসহ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আকবর আলী। 

নাগরিক সমাবেশে সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী সব কিছু থেকে বঞ্চিত। কিছু রাজনীতিবিদ নিজের এলাকাকে প্রাধান্য দিয়ে বীরগাঁও তথা পূর্ব বীরগাঁও ইউনিয়নকে পিছিয়ে রেখেছেন৷ উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির পাশাপাশি রাজনীতির দিক দিয়েও পিছনে আমাদের ইউনিয়ন। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে। এজন্য সবার আন্তরিকতা দরকার। আজকের নাগরিক সমাবেশের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো কিভাবে আমাদের ইউনিয়নের উন্নয়নসহ সার্বিক বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷ আর ঘরে বসে থাকার সময় নেই। এখনই আমাদেরকে অধিকার সচেতন হবে৷ এই মুহুর্তে ঐক্যের কোন বিকল্প নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার