জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বি রো ধ, মুহতামিমকে মা র ধ র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৩১ PM

প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বি রো ধ, মুহতামিমকে মা র ধ র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৬/২০২৫ ১০:২৮:৪২ PM

জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বি রো ধ, মুহতামিমকে মা র ধ র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে বিরোধের জেরে মুহতামিমকে (মাদ্রাসার প্রধান) মারধরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় মাওলানা শরিফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দেক আলীর লোকজন তাঁকে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদ্রাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, পূর্ববিরোধ ও মাদ্রাসার হিসাব-নিকাশ নিয়ে ভুল-বোঝাবুঝিতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে লিখিত অভিযোগ পেলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক