ঝড় তুলল জয়ার ‘সায়রা আলি’ লুক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

ঝড় তুলল জয়ার ‘সায়রা আলি’ লুক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৬:৫৪:৫১ অপরাহ্ন

ঝড় তুলল জয়ার ‘সায়রা আলি’ লুক

ফাইল ছবি


দেশের নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়, সৌন্দর্য কিংবা ফ্যাশন সেন্স নিয়ে যে তিনি অনন্য, তা বারবার প্রমাণ করেছেন। গেল ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী। মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই সিনেমায় ‘সায়রা আলি’ নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জয়া; যা নিয়ে দর্শকদের মাঝে চলছে বেশ আলোচনা।

এবার সামাজিক মাধ্যমে ‘সায়রা আলি’ লুকে ফটোশুটের কিছু ছবি ভাগ করে নিয়েছেন জয়া আহসান। শুক্রবার দুপুরে একগুচ্ছ ছবি ভাগ করে নেন অভিনেত্রী। তাতে দেখা যায়, কখনো স্লিভলেস টপ আবার কখনো ওপেন জ্যাকেট- সঙ্গে আইডি কার্ড ঝোলানো অবস্থায় সেই পর্দার সায়রা আলি। 

বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি জয়ার এই লুকও চমকে দিয়েছে দর্শকদের। বয়স ৫০ পেরিয়ে গেলেও অন্যান্য অভিনেত্রীদের তুলনায় সাফল্যের আলো ছড়াচ্ছেন জয়া; আর তা যেন বোঝা গেল সায়রা আলি-কে দেখেই। যারা এই সিনেমায় জয়াকে দেখেননি, তারা নতুন করে জয়াকে এভাবে দেখে একরকম চমকেই গেলেন! 

জয়ার সেই পোস্টের মন্তব্যঘরে নানা মন্তব্য করতে দেখা যায় তার অনুরাগীদের। একজন লিখেছেন, '৫২ বছর বয়সে এমন লুক, অবিশ্বাস্য!' আরেকজন লিখেছেন, 'দিন দিন জয়ার বয়স কমছে, যেন ২৪ বছরের তরুণী।' তবে অধিকাংশই তার সাহসী লুক ও ফিটনেসের প্রশংসা করেছেন।

‘তাণ্ডব’ সিনেমার গল্পে জয়া আহসানের চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির গল্পে, সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি দশা থেকে মুক্তির জন্য যে চারজনকে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়, তাদের একজন ছিলেন সায়রা আলি। 

শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও সমান জনপ্রিয় জয়া আহসান। বর্তমানে কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘ডিয়ার মা’। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন