দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রে ফ তা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১২:০৩:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ছাত্রলীগ দুই কর্মী গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজারে ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার (২০ জুন) সন্ধায় উপজেলার বাংলাবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ও বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা সুরুজ আলী’র পুত্র আবির আহমেদ জয় ও মো: শাহ আলম শেখের পুত্র আরাফাত রহমান পরশ শেখ।

বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিমের মদদে আটককৃত এই দুই ছাত্রলীগ নেতা এলাকায় আরো বেপরোয়া হয়ে উঠে। গত ১৬ ডিসেম্বর, ২১ ফেব্রুয়ারি,২৬শে মার্চ ও ১৫ আগস্টে ও তারা বাংলাবাজারে ছাত্রলীগের কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে দিবস গুলো পালণ করে। প্রায় সময়ই অফিসে বসে অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে নানান কুটক্তিমূলক সমালোচনা করে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও উস্কানিমূলক পোষ্ট করে।

এছাড়াও গত ৬ জুন শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচী হিসেবে তারা বাংলাবাজারের বিভিন্ন এলাকায় মানুষের মাঝে পিঠা তৈরির আটা-ময়দা বিতরণ করেন ও সামাজিক যোগাযোগ মাধ্যম এর একটি অনুষ্ঠানিক ভিডিও আপলোড করেন। পরে ওই ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের পেইজ থেকেও আপলোড করা হয়। এর পর থেকে এলাকায় শুরু নানান সমালোচনা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক