ভক্তের ফোনকল ঘিরে উদ্বেগ, সামাজিক মাধ্যমে প্র তি বা দ প্রভার
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২২ AM

ভক্তের ফোনকল ঘিরে উদ্বেগ, সামাজিক মাধ্যমে প্র তি বা দ প্রভার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১২:০২:৪৫ PM

ভক্তের ফোনকল ঘিরে উদ্বেগ, সামাজিক মাধ্যমে প্র তি বা দ প্রভার

ছবি : ফাইল ফটো


বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানান কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিকমাধ্যমে সরব। 

বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। ধারণা করছেন ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তি এরপর থেকে সামাজিকমাধ্যমে কুৎসা রটাবেন।

শনিবার (২১ জুন) নিজের ফেসবুক পেজে একটি ফোন নাম্বার শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বলল, ফ্যান! বললাম ফ্যানের সাথে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলব, আপনি ফোনই বা কেন দিয়েছেন আমাকে? কতবড় সাহস আপনার! ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তির ডাকে সাড়া না দেওয়ায় সামাজিকমাধ্যমে অভিনেত্রীকে হেনস্তার চেষ্টায় রত থাকবেন তিনি। এমন আশঙ্কা করে প্রভা লিখেছেন, এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে অনেক বাজে কথা বলবে। বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না ইত্যাদি ইত্যাদি।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর