মনে হলো, বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরছে : সোনাক্ষী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৩ PM

মনে হলো, বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরছে : সোনাক্ষী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১০:০৬:১৮ PM

মনে হলো, বিছানায় কেউ যেন আমাকে চেপে ধরছে : সোনাক্ষী

ছবি : সংগৃহীত


সোনাক্ষী সিং ভূতের ভয়ে কাঁপছেন! এমনও ঘটতে পারে? তবে ঘটেছে। ভোট চারটার সময় আধো ঘুমে থাকা অভিনেত্রীর সঙ্গে ঘটে গিয়েছিল এমন কিছু যা শুনলে চমকে উঠতে বাধ্য।

এই ঘটনার আগে সোনাক্ষী ভূতে ভয় পাওয়া দূরের কথা, বিশ্বাস পর্যন্ত করতেন না। কিন্তু একটি রাত আমূল বদলে দিয়েছে তার জীবন। অভিনেত্রী শুটিং সেরে বাড়িতে ফিরেছেন। প্রচণ্ড ক্লান্ত। বালিশে মাথা ঠেকাতেই গাঢ় ঘুমে আচ্ছন্ন। মাঝরাতে ভয়ানক অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছিল তার।

আধো ঘুম আধো জাগরণে তিনি। সেই অবস্থাতেই বুঝতে পারছেন, কেউ যেন চেপে ধরেছে তাকে। নড়তে চড়তে পারছেন না। এদিকে ঘেমেই চলেছেন। চোখ খুলে দেখার সাহসটুকুও করতে পারছেন না।

বহুক্ষণ পর্যন্ত সেই স্পর্শ জেঁকে ধরেছিল অভিনেত্রীকে। তবে কিছুক্ষণ পরই স্বাভাবিক বোধ করতে শুরু করলেন। চোখ খুলে দেখলেন, পাশে কেউ নেই। তাহলে এতক্ষণ কে তাকে চেঁপে ধরেছিল?

এমন প্রশ্ন মাথায় নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়েন সকালে। সারাদিন কাটান শুটিংস্পটে। এরপর রাতে আবারও বাড়ি ফিরেন। বাড়ির দরজা খুলেই অভিনেত্রী চেঁচিয়ে বলেন, “কেউ যদি থাকেন তা হলে চলে যান। এভাবে ভয় দেখাবেন না। একান্ত কথা বলতে হলে স্বপ্নে দেখা দাও। এভাবে আসার দরকার নেই।” 

এরপর সেদিন সারারাত তার ঘরে আলো জ্বলেছিল। তবে আগের রাতের মতো ভয়ানক কোনো অভিজ্ঞতার মুখে আর পড়তে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারেই সেই গল্প জানান বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা