আলজেরিয়ায় স্টেডিয়ামের গ্যালারি ভে*ঙে ভ য়া ব হ দুর্ঘ*টনা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM

আলজেরিয়ায় স্টেডিয়ামের গ্যালারি ভে*ঙে ভ য়া ব হ দুর্ঘ*টনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ১১:৪৮:৪৩ PM

আলজেরিয়ায় স্টেডিয়ামের গ্যালারি ভে*ঙে ভ য়া ব হ দুর্ঘ*টনা

ছবি : সংগৃহীত


আলজেরিয়ায় পছন্দের ক্লাবের শিরোপা জয় উদ্‌যাপনে অংশ হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক সমর্থক। এমসি আলজেরের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর গ্যালারির ওপরের স্ট্যান্ড ভেঙে পড়ে আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির রাজধানীর ‘৫ জুলাই স্টেডিয়ামে’ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ইয়োনেস নামের ওই সমর্থকের মৃত্যুতে শোক জানিয়েছেন এমসি আলজেরের সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়ায় প্রায় ৫০ জন আহত হন। শিরোপা উদ্‌যাপনে সমর্থকেরা সামনে ধেয়ে আসছিলেন, তখনই তাঁরা নিচের স্তরে পড়ে যান। আহতদের অনেককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমসি আলজের দলের খেলোয়াড় ও স্টাফরাও রক্ত দান করতে সেখানে ছুটে যান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খেলার সময় স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ ছিল। কারণ, এমসি আলজের গত বছরের পর আবারও লিগ শিরোপা ধরে রাখার পথে ছিল। ম্যাচ চলাকালে পরিবেশ ছিল উৎসবমুখর। সবুজ রঙের ধোঁয়ায় স্টেডিয়াম ভরে উঠেছিল আতশবাজিতে। তবে এই দুর্ঘটনার পর লিগ শিরোপা প্রদানের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমসি আলজের টানা দ্বিতীয়বার লিগ শিরোপা জিতেছে, এনসি মাগরার সঙ্গে গোলশূন্য ড্র করার পর।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক