মৌলভীবাজারে মা দ ক সেবনে জড়িত ৭ জনের কারা*দণ্ড ও অর্থ*দণ্ড
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মা দ ক সেবনে জড়িত ৭ জনের কারা*দণ্ড ও অর্থ*দণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১০:৫৯:০৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মা দ ক সেবনে জড়িত ৭ জনের কারা*দণ্ড ও অর্থ*দণ্ড

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদকসেবনের দায়ে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রবিবার (২২ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজ উদ্দিন। এ সময় তাকে সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।

অভিযানে আটক সাতজনের মধ্যে রহমত আলী, জাকারিয়া আহমেদ, হৃদয় শব্দকর, আব্দুল মারুফ এবং মিলাদ আহমেদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, আমিনুল ইসলাম আরমানকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. সুমন মিয়াকে সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার