বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM

বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৩:০৬:০৭ PM

বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

ছবি : সংগৃহীত


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা ও ভারত। যার কারণে এবারের শ্রীলঙ্কা সফরের গুরুত্ব আরও বেড়ে গেছে বাংলাদেশের জন্য। 

টেস্ট সিরিজ চলছে। কলম্বো টেস্ট শুরুর আগেই বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার ঘোষণা করল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল।

সোমবার সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কনফারেন্স রুমে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং নির্বাচক প্যানেলের অন্য সদস্যরা।

টেস্ট সিরিজ শেষ হওয়ার পর একই ভেন্যু কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২ জুলাই। এরপর ৫ জুলাই একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডে ম্যাচটি হবে পাল্লেকেলেতে, ৮ জুলাই। প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।

দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম শেখ। এই বাঁহাতি ব্যাটার সবশেষে ওয়ানডে খেলেছেন ২০২৩ বছরের সেপ্টেম্বরে। সেটিও এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে।

ওয়ানডে সিরিজের পরই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি হবে ১০ জুলাই পাল্লেকেলেতে। এরপর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৩ জুলাই, ডাম্বুলায়। সবশেষ ও তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ জুলাই, কলম্বোর ঐতিহাসিক প্রেমাদাসা স্টেডিয়ামে।

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক