শান্তিগঞ্জে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM

শান্তিগঞ্জে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৪:০৭:০৭ PM

শান্তিগঞ্জে উত্তম কৃষি চর্চা নিশ্চিত করতে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষি উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে উত্তম কৃষিচর্চা নিশ্চিত করতে প্রোগ্রাম অ্যান্ড এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ জুন) উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়ার সঞ্চালনায় কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

মোহাম্মদ ওমর ফারুক বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষিপণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়াই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব৷ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আযাদ, কৃষকদের পক্ষথেকে মো. জসিম উদ্দিন প্রমুখ৷ 

কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, কৃষক-কৃষাণি, সাংবাদিকসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তারা কৃষিতে আধুনিকতা ও উদ্যোক্তা সৃষ্টির এই উদ্যোগকে স্বাগত জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”