বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ০৯:২১:৫৯ অপরাহ্ন

বড়লেখায় দুই প্রবাসীকে সম্মাননা দিয়েছে 'টিম ফর কোভিড ডেথ'

ছবি: নিজস্ব


আত্মমানবতার সেবায় ও  সমাজিক উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের বড়লেখায় দু'ই প্রবাসীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে বড়লেখা-জুড়ী উপজেলার সমাজিক সংগঠন"টিম ফর কোভিড ডেথ"।

আমেরিকা প্রবাসী তোফায়েল আহমদ ও ডুবাই প্রবাসী শাহাব উদ্দিন স্বদেশ আগমন উপলক্ষে রবিবার (২২ জুন) সন্ধ্যায় "টিম ফর কোভিড ডেথ'' এর বড়লেখা পৌরহরের উত্তর চৌমুহনীস্থ অস্থায়ী কার্যালয় এ সংবর্ধনা দেওয়া হয়।

"টিম ফর কোভিড ডেথ' র সিনিয়র সভাপতি আব্দুল কায়ূমের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক, সাংবাদিক  মোহাম্মদ মস্তফা উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ'র অধ্যক্ষ (অবসর প্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন, সদর ইউপি সদস্য ফয়েজ আহমদ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি -শরফ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, কোষাধক্ষ্য মাওলানা আব্দুল হামিদ, সমাজ কর্মি জইন উদ্দিন, তুহিন আহমদ  প্রমুখ।


অনুষ্টানে সকল প্রবাসীদের কল্যাণ কামনায় দোয়া করাহয়। দোয়া পরিচালনা করেন মাও-শিহাব উদ্দিন শিবলী । অনুষ্ঠান শেষে অতিথিরা "টিম ফর কোভিড ডেথ"র পক্ষ থেকে দুই প্রবাসীর হাতে সম্মাননা স্মারক তুলেদেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার