নৌকার প্রচারণায় সিলেটে নায়ক ফেরদৌস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:১৩ AM

নৌকার প্রচারণায় সিলেটে নায়ক ফেরদৌস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০৬:৪৯:২২ AM

নৌকার প্রচারণায় সিলেটে নায়ক ফেরদৌস

নৌকার প্রচারণায় নায়ক ফেরদৌস


সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রচারণায় এসেছেন বাংলা চলচ্ছিত্র অঙ্গনের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এতে ভোটের প্রচারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

বুধবার (১৪ জুন) বিকেলে মহানগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার ও তার আশপাশ এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন তিনি। এসময় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চিত্রনায়ক ফেরদৌস।

গনসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোয়া লাগেনি। ২১ জুন নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।

এ সময় তাকে দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে