তাহিরপুরে আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM

তাহিরপুরে আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৯:১৫:৫৯ PM

তাহিরপুরে আ.লীগের ইউপি চেয়ারম্যান গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ৩টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে থানা পুলিশের ৮ থেকে ১০ জন সদস্য গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ইউপি ভবনের চেয়ারম্যান কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তারের তথ্যটি জানিয়েছেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী সাদ্দাম হোসেন।

জানা যায়, উপজেলা আওয়ামী লীগের এই নেতা ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় তাহিরপুরে দায়ের করা এক মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়াও সিলেট নগরীর দরগাগেইট এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় হওয়া মামলারও তিনি আসামি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ৪ আগস্ট তাহিরপুরে নাশকতার এক মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে আসামীকে আদালতে প্রেরণ করা হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”