নতুন চুক্তিতে নেইমার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ PM

নতুন চুক্তিতে নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০১:৪০:৫৩ PM

নতুন চুক্তিতে নেইমার

ছবি : সংগৃহীত


ছয় মাসের সাময়িক চুক্তি শেষ হতে বসেছিল। তার আগেই নতুন চুক্তি হয়ে গেলো। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে আরও ছয় মাস থাকবেন নেইমার।

মঙ্গলবার ক্লাব এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের শেষ পর্যন্ত সান্তোসে থাকবেন নেইমার। ইএসপিএন ব্রাসিলিয়া কয়েকটি সূত্রে জানায়, এই চুক্তিতে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে।

সান্তোসে নেইমারের আগের চুক্তি ছিল ৩০ জুন পর্যন্ত। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাল্যকালের ক্লাবে যোগ দেন।

সান্তোসের বিবৃতিতে নেইমার বলেছেন, 'আমি আমার হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছি। সান্তোস শুধু আমার ক্লাব নয়, এটা আমার ঘর, আমার শেকড়, আমার অতীত, আমার জীবন।'

তিনি আরও বলেছেন, ’এখানে আমি ছিলাম ছোট ছেলে, যে আজ বড় হয়েছে। আমি এখানে সত্যিই ভালোবাসা অনুভব করি। আমি নিজের মতো থাকতে পারি, সত্যিই খুশি। আমার জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চাই। কিছুই আমাকে থামাতে পারবে না।'

নেইমার শেষে বলেছেন, 'আমি যাই, ফিরে আসি, থাকি। যেখানে শুরু হয়েছিল, যেখানে এর কখনও শেষ হবে না।'

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক