সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৪:৫৯:১৪ অপরাহ্ন

সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

ছবি: নিজস্ব


"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে  পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

বুধবার বেলা ১১ টায়  জেলা প্রশাসকের  কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে জেলা কালেক্টেরট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা (এডিম) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, সুনামগঞ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্চ বায়ডাইভারসিটি অফিসার মাহমুদুল হক খান, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজামুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক