ছাত্রশিবির রানীগঞ্জ ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

ছাত্রশিবির রানীগঞ্জ ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ১০:১১:৫৪ PM

ছাত্রশিবির রানীগঞ্জ ইউনিয়ন শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

ছবি: নিজস্ব


“একটি হলেও বৃক্ষরোপন করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে শিবিরের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(২৫ জুন) দুপুরে রানীগঞ্জ কলেজ ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, ছাত্রশিবির জগন্নাথপুর থানা সভাপতি আবু তাহের সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জগন্নাথপুর থানা পাঠাগার সম্পাদক ও জগন্নাথপুর সরকারি কলেজ সভাপতি  মাহমুদ আল হাসান, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি সালমান আহমদ, সেক্রেটারী সাকিল আহমদ সহ স্থানীয় প্রতিনিধি বৃন্দ।

এ সময় প্রধান অতিথি বলেন, এটাই বৃক্ষ রোপণের উপযুক্ত সময়। বিভিন্ন রকমের গাছের চারা আমরা রোপন করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব ইতোমধ্যে আমাদের জীবনযাত্রায় নানা সমস্যা তৈরি করছে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়াবহ পৃথিবী রেখে যেতে হবে। তিনি আরও বলেন, এটি শুধু সরকারের বা পরিবেশবাদী সংগঠনের কাজ নয় বরং সমাজের প্রতিটি স্তরের সামাজিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যত্ন নিতে হবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”