১২৭ জনের বি*রুদ্ধে ‘হুঁ শি য়া রি’ দিয়ে যা বললেন মিষ্টি জান্নাত
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৩ AM

১২৭ জনের বি*রুদ্ধে ‘হুঁ শি য়া রি’ দিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ১১:৪১:৪৬ PM

১২৭ জনের বি*রুদ্ধে ‘হুঁ শি য়া রি’ দিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

ছবি : সংগৃহীত


ঢালিউডের আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে ছবি-ভিডিও পোস্ট দিয়ে নেটিজেনদের আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে বেশ কিছু পেজ, তথাকথিত সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক ও টিকটক ব্যবহারকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। মানহানিকর মন্তব্যের জন্য তিনি ১২৭ জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মিষ্টি জান্নাতের এমন সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন— কিছু পেজ ও সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নাম ও ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।

তিনি বলেন, এদের স্ক্রিনশট, লিংক সব এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকারের নাম নিয়ে আমার ল-ইয়ার এবং আমার ফ্যান - ফলোয়ার ও পরিবার কাজ করছে।

মিষ্টি জান্নাত বলেন, আমার মানহানি করার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। অতি শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে । একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর