বিমানবন্দর রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের ম র্মা ন্তি ক মৃ ত্যু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিমানবন্দর রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের ম র্মা ন্তি ক মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১০:১২:৩২ পূর্বাহ্ন

বিমানবন্দর রেলগেটে ট্রেনের ধাক্কায় যুবকের ম র্মা ন্তি ক মৃ ত্যু

সংগৃহিত


রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর মসলন্দ গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে। রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

সোহেলের স্বজনরা জানান, রাতের দিকে বাসায় ফেরার পথে বিমানবন্দর রেলগেট দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন সোহেল। খবর পেয়ে প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক