সুনামগঞ্জে ভা*রতীয় বিড়ি ও ম*দ জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

সুনামগঞ্জে ভা*রতীয় বিড়ি ও ম*দ জ*ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০২:৪২:২৯ PM

সুনামগঞ্জে ভা*রতীয় বিড়ি ও ম*দ জ*ব্দ


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার পৃথক দুটি স্থান থেকে ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিব। শুক্রবার (২৭ জুন) ভোরে চোরাকারবারিরা চোরাই পথে ভারত থেকে আনার সময় এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নে রাজাপাড়া এলাকা চিনাকান্দি বিওপির টহল দল মালিকবিহীন ১০ হাজার প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে, যার সিজার মূল্য ১০ লক্ষ টাকা। এ ছাড়াও জেলার তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নে লাকমা এলাকা থেকে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। দুটি অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি। তিনি জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দ করা ভারতীয় বিড়ি শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”