৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জা মা য়া ত আমির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জা মা য়া ত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০৪:৩৯:১৭ অপরাহ্ন

৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ চান জা মা য়া ত আমির

ছবি : সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থান এবং ‘নতুন বাংলাদেশ দিবস’-এর নামকরণ নিয়ে মতভেদ দেখা দিয়েছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। এ ইস্যুতে কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও। তিনি বলেছেন, ৮ আগস্ট নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তিনি লিখেছেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্টকে অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়। অনেকেই এই নামকরণে আপত্তি তুলেছেন। তারা চান ৫ আগস্টকেই নতুন ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হোক।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক