জগন্নাথপুরে রথযাত্রা উৎসব আজ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ PM

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব আজ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০৬:৪৯:৫০ PM

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব আজ

ছবি: নিজস্ব


সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ শুক্রবার (২৭ জুন) থেকে।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবারো রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো শ্রীশ্রী জগন্নাথ  জিউর বিগ্রহ ও শ্রী শ্রী বাসুদেব বিগ্রহের ছবি বসিয়ে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরের ভারত সাগরের নামের পুকুরপাড়ে রথ দুটি টানা হবে। সকাল ১১ টায় স্ব স্ব মন্দির থেকে নির্ধারিত জায়গায় রথ আনা হবে এবং দুপুর দুইটায় রথটান দেওয়া হবে। বিকেলে রথে চড়ে বিগ্রহ দুটো কে বাসুদেব মন্দিরে নেওয়া হবে। সেখানে এক সপ্তাহ পূজা অর্চনার পর ফিরারথে জগন্নাথ আবার নিজ গৃহে ফিরবেন। জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্ছু ও সাধারণ সম্পাদক বিজন কুমার দেব জানান,রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মতো কর্মসূচি গ্রহণ করেছেন।এতে সকলের উপস্থিতি কামনা করা হয়।

তাঁরা জানান,সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”