জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চু*রি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ PM

জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চু*রি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৬/২০২৫ ০৪:৩১:৪৫ PM

জগন্নাথপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চু*রি

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে গভীর রাতে হক মোবাইল সেন্টার নামক একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিন  কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকাসহ ৭ লক্ষ ১৭ হাজার  টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুরাতন থানা সংলগ্ন ফিরোজ মিয়া মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ক্ষতিগ্রস্থ  ব্যবসায়ী জহিরুল হক মিলন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১০ টার পর দোকান বন্ধ করে বাড়িতে যাই। শনিবার সকালে দোকান কর্মচারী দোকান খুলে দেখে দোকান চালের টিন কাটা ও ছাদ ভাঙা। এছাড়া ক্যাশ ড্রয়ার ভাঙ্গা,  টাকা ও মোবাইল নেই।   সে তাৎক্ষণিক মোবাইল ফোনে এ খবর জানালে ছুটে আসি।

মিলন জানায়, সিটি ক্যামেরার একটি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩ টার দিকে মুখে গামছা বাঁধা এক  চোর চালের টিন কেটে কাটার দিয়ে সিসি ক্যামেরার লাইন কেটে দিচ্ছে। এসময় ৬৫ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৭ টি বাটন মোবাইল ও দুটি ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা, মোবাইল কার্ডসহ ৭ লক্ষ ১৭ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা জানান, চুরির খবর পেয়ে সকালে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমাদের তৎপরতা অব্যাহত আছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”